• ২৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতি ০৭ মে ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Pori Moni

বিনোদুনিয়া

অসুস্থ হয়ে হাসপাতালে পরীমনী

বাংলাদেশের অন্যতম চর্চিত ও আলোচিত নায়িকার নাম পরীমনি। সেই পরীমনি শুটিং চলাকালীন অসুস্থ বোধ করায় বর্তমানে হাসপাতালে ভর্তি। হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন পরী নিজেই। সংবাদমাধ্যমকে ঢালিউডৈর অভিনেত্রী জানিয়েছেন, হাসপাতালে আছি। করোনা পরীক্ষার জন্য নমুনা নিয়েছে। ফল পেতে সময় লাগবে। বাকিটা এখনও জানি না। বুধবার সকাল থেকে অভিনেত্রীর আসন্ন ছবির জন্য টানা শ্যুটিং হওয়ার কথা ছিল। কথা ছিল শুটিং শেষ হলেই বৃহস্পতিবার থেকে দীর্ঘদিনের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি। কিন্তু শুটিং শুরুর আগে জ্বর-কাশিসহ তাঁর করোনার লক্ষণ দেখা যায়। সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজ। মা সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, গাজীপুরে টানা কয়েক দিন শ্যুটিং করার কথা ছিল। কিন্তু পরীমনির শারীরিক অবস্থা খারাপ দেখে বুধবার সকালেই শ্যুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। আগে জীবন পরে শ্যুটিং। কিন্তু পরীমনিই বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শ্যুটিং শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় হাসপাতালে ভর্তি করানো হয়।

জানুয়ারি ২৭, ২০২২
বিনোদুনিয়া

Pori Moni : লোড হচ্ছে.... কি বোঝাতে চাইলেন পরীমনি? মা হচ্ছেন?

মাদক বিতর্ক এখন অতীত। নতুন বছরের শুরুতেই সুখবর জানালেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। সাংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন তিনি মা হচ্ছেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে পরীমনিকে ধন্যবাদ জানিয়ে নিজেকে অভিনন্দিত করেছেন রাজ।পরীমনি বাংলাদেশের প্রথম শ্রেণীর এক সংবাদমাধ্যমকে বলেন, আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে আমরা জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে। মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি, মনে হচ্ছিল, আমি যেন উড়ছিলাম। ভাবছিলাম, আল্লাহ রে, দুনিয়াদারি কেমন যেন হয়ে গেল। মনে হয়েছে, বিশাল পাখা হয়ে গেছে আমার। আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমার। পরীমনি আরও জানান, চিকিৎসক তাঁকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, আগামী দেড় বছর একদম ছুটি। বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।

জানুয়ারি ১০, ২০২২
বিনোদুনিয়া

Pori Moni : কলকাতায় পরীমণি, কিন্তু কেন?

বাংলাদেশ থেকে সোজা কলকাতা চলে এলেন সেখানকার অন্যতম চর্চিত অভিনেত্রী পরীমণি। তার কলকাতায় আসার খবর সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। ফেসবুকে ৯টি ছবি পোস্ট করেছেন তিনি। হলুদ এবং কালো রং-এর পোশাকে একাধিক ছবি তুলেছেন পরীমণি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন তিনি। তাঁর সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা গিয়েছে। যদিও তাঁর পরিচয় গোপন করেছেন বাংলাদেশের অভিনেত্রী। ছবিগুলির উপর লেখা, হ্যাপি ল্যান্ডিং অর্থাৎ ভাল ভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা, কলকাতা ২০২১। এছাড়া আরও কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। যেখানে দেখা গেছে সাউথ সিটিতে শপিং করছেন তিনি। যদিও সেই ছবিগুলোর ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে ছবিগুলো এপ্রিলে তোলা। তবে কি কারণে তার এই কলকাতায় আসা? সূত্র মারফত জানা গেছে পরীমণি কলকাতায় এসেছেন চিকিৎসার জন্য। তবে কতদিন কলকাতায় থাকবেন সেই বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি।

নভেম্বর ০৫, ২০২১
বিনোদুনিয়া

Pori Moni : মাদক মামলায় জামিনের মেয়াদ বাড়ল পরীমণির

পরীমণি মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার সকাল ৯টায় আদালত প্রাঙ্গণে এসে গেইটের বাইরে অপেক্ষা করেন অভিনেত্রী। সাড়ে ৯টার দিকে গেট খোলা হরে তিনি মহানগর দায়রা জজ আদালতের এজলাস কক্ষে প্রবেশ করে সোফায় বসে শুনানির জন্য অপেক্ষা করেন। সাড়ে ১০টার দিকে তার মামলার শুনানি শুরু হয় এবং শেষ হয় মাত্র সাত মিনিটের মধ্যে। তারপরেই সকাল ১০.৩৭ মিনিটে পরীমণি আদালত ত্যাগ করেন।অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১৫ নভেম্বর দিন রেখেছে আদালত। ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত দায়রা জজ রবিউল আলম মঙ্গলবার অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির এই তারিখ ঠিক করে দেন। পরীমণি-সহ মামলার তিন আসামি মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম ভারপ্রাপ্ত বিচারক হিসেবে এ আদেশ দেন।পরীমণির পক্ষে আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভি আগের শর্তে জামিনের আর্জি জানিয়ে বলেন, এই চিত্রনায়িকার শুটিংয়ের শিডিউল আছে, সেজন্য হাজিরার একটি লম্বা তারিখ প্রয়োজন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল শুনানিতে কোনও আপত্তি করেননি।

অক্টোবর ২৭, ২০২১
বিনোদুনিয়া

Pori Moni : জন্মদিন পালন করলেন পরীমণি

বাংলাদেশের বহু-আলোচিত অভিনেত্রীর নাম পরীমণি। বর্তমানে বিভিন্ন খবরের হেডলাইনে প্রায়ই যে বাংলাদেশি অভিনেত্রীকে পাওয়া যায় তিনি সেই পরীমণি। রবিবার তাঁর জন্মদিনের রাত-উত্সবের নিমন্ত্রণপত্র ছিল বিমানের টিকিটের মতো। বোর্ডিং পাস লেখার পাশেই খাঁটি হৃদয় নিয়ে পরীমণির সঙ্গে জীবনভর ওড়ার আহ্বান।ঢাকার এক পাঁচতারা হোটেল র্যাডিসন ব্লু তে জন্মদিনের উত্সব ছিল। বিমানের ককপিটের আদলে সেট তৈরি করা হয়েছে। লেখা ঝুলছে--- ফ্লাই উইথ পরীমণি। বিপদের দিনের বন্ধুদেরই কেবল এ বার ডেকেছেন। জমকালো পার্টিতে খাঁটি হৃদয় নিয়ে সত্যিই ওড়ার স্বাদ! অভিনব এই পরিকল্পনা। উল্লেখ্য, গত বছর পরীমণির জন্মদিন উত্সবে মূল ভাবনা ছিল ময়ূর। পাঁচতারা হোটেলের সবটুকু জায়গা জুড়ে বানানো হয়েছিল সবুজ অরণ্য। ঢোকার মুখে ছিল ময়ূরের ম্যুরাল। ভিতরটাও ছিল ময়ূর-পালকে সাজানো। আর স্বয়ং পরীমণি ময়ূরের বেশে ঘুরছিলেন।গত রাতে দাদুর স্নেহ-চুম্বনের মাধ্যমে নায়িকার জন্মদিন পালন শুরু হয়। আজ দিনের বেলায় ছোট ছেলেমেয়েদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন। বিভিন্ন বিতর্কের মধ্যে থাকা পরিমণির চারপাশটা বিশেষ দিনে রঙিন হয়ে উঠেছে।

অক্টোবর ২৫, ২০২১
বিনোদুনিয়া

Pori Moni : নিজের দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছে পরিমণি

পরিমণি কে বিতর্ক কোনোভাবেই ছাড়ছে না। তার জীবনটা এখন খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মধুচক্রে জড়িয়ে পুলিশের জালে বাংলাদেশি অভিনেত্রী পরীমণিকে গ্রেফতার করা হলেও বর্তমানে জামিনে ছাড়া পেয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার নিরাপত্তার অভাবে ভুগছেন পরীমণি। নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চাইলেন অভিনেত্রী। কিছিদিন আগেই মধুচক্র, মাদক কারবারিতে নাম জড়িয়ে পুলিশের জালে নাম জড়ায় বাংলাদেশি অভিনেত্রী পরীমণির। অভিযোগ অভিনেত্রী পরীমণির বাড়ি থেকে প্রচুর এলএসডি জাতীয় মাদক এবং মদের বোতল উদ্ধার হয়। এমনকি তার বিরুদ্ধে উঠেছে মধুচক্র চালানোরও অভিযোগ। এলিটবাহিনী র্যাব পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করলেও বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশী অভিনেত্রী।মাদক কাণ্ডে জামিনে ছাড়া পাওয়ার পরও নিজের দেশেই নিজেকে নিরাপদ মনে করছেন না পরীমণি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য চেয়ে নিজের ফেসবুক প্রোফাইলে পরীমণি লেখেন, বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন। রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।

সেপ্টেম্বর ০৭, ২০২১
বিনোদুনিয়া

Pori Moni : পরীমণির সঙ্গে একজন পুলিশকর্তার প্রেম !

বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। তাঁকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম সবেতেই আলোচনা চলছে। এখন বিনোদনের হট টপিক বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রী। এবার পরীমণি কে নিয়ে আরও একটি খবর পাওয়া গেল।আরও পড়ুনঃ রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি নিয়ে মুখ খুললেন শার্লিন চোপড়াতদন্ত করতে করতেই পরীমণির প্রেমে পড়েন এক পুলিশকর্তা। একসঙ্গে কাটিয়েছেন বহু ঘনিষ্ঠ মুহূর্ত! এমন এক মুহূর্তের ভিডিও সম্প্রতি ভাইরাল হল নেট মাধ্যমে। এক গাড়ি থেকে বহুতল বাড়ির সামনে নামতে দেখা গেল পরীমণি এবং তাঁর পুরুষ সঙ্গীকে। নায়িকার পরনে সাদা রঙের পোশাক। বহুতলের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা গেল, দুজনে একসঙ্গে লিফটে উঠলেন। দীর্ঘ সময় পর লিফটের বাইরে যখন বেরোলেন, তখন পরীমণির পরনে কালো পোশাক। এই ফুটেজ ভাইরাল হতেই নড়েচড়ে বসল বাংলাদেশের প্রশাসন। মাদক কারবার এবং মধুচক্রে যোগ থাকায় পরীমণিকে ঘিরে যে তদন্ত চলছে, তার দায়িত্ব থেকে সরানো হল বাংলাদেশের গুলশন বিভাগের এডিসি মহম্মদ গোলাম শাকলায়েন শিথিলকে।আরও পড়ুনঃ হিন্দি ছবিতে অনির্বাণ, শুটিং করতে গেলেন নরওয়েতেঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে জানান হয়েছে, এই মুহূর্তে শাকলায়েন ছুটিতে ঢাকার বাইরে রয়েছেন। তিনি ফিরলেই এই আচরণের জন্য তাঁকে জবাবদিহি করতে হবে। তারপরেই আবার তদন্ত শুরু হবে।আরও পড়ুনঃ ন্যুড শুটের অফার পেয়েও ফিরিয়ে দেন নার্গিসচলতি বছরের জুন মাসেই যৌন হেনস্থার শিকার হয়ে খবরের শিরোনামে উঠে আসে পরীমণির নাম। ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ এবং তাঁর বন্ধু সিদ্দিকি অমিরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে থানায় জানিয়েছিলেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিচার চেয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, পরীমণির সেই অভিযোগের ভিত্তিতেই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন শাকলায়েন। তদন্ত চলার সময়ই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। অনুমান করা হচ্ছে, তদন্তের কারণেই একসঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁদের।

আগস্ট ০৮, ২০২১

ট্রেন্ডিং

কলকাতা

ক্ষমতায় এসেও বিশ্বাস হচ্ছে না! ঘুম ভেঙে বাস্তব বুঝছেন শমীক

প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। দীর্ঘদিনের লড়াই, আন্দোলন এবং নানা বাধা পেরিয়ে অবশেষে এই সাফল্য পেয়েছে দল। প্রায় পনেরো বছর পর রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। তৃণমূলকে সরিয়ে এবার ক্ষমতায় বিজেপি।এই সাফল্যের পিছনে দলের যাঁরা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে এত বড় জয়ের পরেও তিনি যেন পুরো বিষয়টি এখনও বিশ্বাস করতে পারছেন না।তিনি বলেন, রাত অনেকটা দেরিতে ঘুমোতে গিয়েছিলেন। সকালে সাংবাদিকরা এসে তাঁকে ঘুম থেকে তোলেন। ঠিকমতো বিশ্রামও হয়নি। এখনও পুরো বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না যে দল সত্যিই ক্ষমতায় এসেছে।শমীক জানান, এখন তাঁর জীবনে হঠাৎ অনেক পরিবর্তন এসেছে। আগে যেভাবে সাধারণভাবে চলাফেরা করতেন, এখন তা আর নেই। তিনি বলেন, হঠাৎ করে বাড়ির সামনে নিরাপত্তার গাড়ি দেখে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। কেউ তাঁকে স্যালুট করায় তিনি বুঝতেই পারেননি কী হচ্ছে। একসময় তিনি স্কুটিতে ঘুরতেন, কোনও নিরাপত্তা নিতেন না। এখন হঠাৎ এই পরিবর্তন তাঁকে বিস্মিত করছে।তিনি আরও বলেন, আগে অনেক সময় নিজেকে পরিচয় দিতে হত। এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। এই পরিবর্তন তাঁর কাছে অবাক করার মতোই মনে হচ্ছে।এদিকে, রাজ্যে নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য নামের তালিকায় একাধিক নেতার নাম উঠে আসছে। আগামী দিনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

মে ০৬, ২০২৬
কলকাতা

স্লোগান বদলেই নতুন বার্তা! জয়ের পরেই নতুন গান নিয়ে চমক

ভোট প্রচারের সময় শোনা গিয়েছিল পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার স্লোগান। নির্বাচনে জয়ের পর এবার সেই স্লোগান বদলে নতুন বার্তা দিল দল। নতুন স্লোগান হয়েছে, পাল্টেছে এবার, এল বিজেপি সরকার। এর পাশাপাশি প্রকাশ করা হয়েছে একটি নতুন গানও।ভোট ঘোষণার অনেক আগেই এক জনসভা থেকে এই স্লোগান প্রথম শোনা গিয়েছিল। পরে একাধিক সভায় সেই একই স্লোগান তুলে ধরেন দলের শীর্ষ নেতৃত্ব। সেই স্লোগানকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল একটি গান, যা প্রচারের সময় বেশ জনপ্রিয় হয়। বিভিন্ন এলাকায় সেই গান ছড়িয়ে পড়ে।নির্বাচনে জয়ের পর সেই স্লোগান এবং গানকে ঘিরে উদ্যাপনের ভাবনা থেকেই নতুন স্লোগান ও গান প্রকাশ করা হয়েছে। প্রায় দুই মিনিটের এই গানে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলির কথা আবার তুলে ধরা হয়েছে। শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বেকারত্ব কমানোর মতো বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছে।গানে আরও বলা হয়েছে, রাজ্যে উন্নয়নের নতুন পথ তৈরি হবে এবং পুরনো সমস্যাগুলির সমাধান করা হবে। পাশাপাশি রাজনৈতিক দাদাগিরি বন্ধ করার বার্তাও দেওয়া হয়েছে।এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্লোগান ও গান প্রকাশ করেছিল। এই ধরনের প্রচার এখন খুবই পরিচিত হয়ে উঠেছে। তবে এই নির্বাচনে যে স্লোগানটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে, তা নিয়েই নতুন করে উদ্যাপনের পথে হাঁটল দল।নতুন গানের ভিডিওতে প্রচারের নানা মুহূর্ত দেখানো হয়েছে। বিভিন্ন নেতার সভা, জনসমাগম এবং নানা দৃশ্য সেখানে তুলে ধরা হয়েছে। গানের মাধ্যমে আগামী দিনে প্রতিশ্রুতি পূরণের কথাই আরও একবার জানানো হয়েছে।

মে ০৬, ২০২৬
কলকাতা

রাতের অন্ধকারে হামলা! প্রবীণ নেতার বাড়ি ঘিরে চাঞ্চল্য, আতঙ্কে পরিবার

ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। সেই তালিকায় এবার যোগ হল ভবানীপুরের একটি ঘটনা। প্রবীণ রাজনীতিবিদ ও বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তাঁর বাড়ির সামনে হুজ্জুতি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।জানা গিয়েছে, ভবানীপুরের রূপনারায়ণ নন্দন লেনে শোভনদেবের বাড়ির সামনে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এই বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর পরিবার নিয়ে উদ্বেগে রয়েছেন এই বর্ষীয়ান নেতা। পরিস্থিতির কারণে তিনি নাতনিকে স্কুলেও পাঠাতে পারেননি বলে জানা গিয়েছে।এদিকে, ভোট শেষ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ সামনে আসছে। তার মধ্যেই এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।সম্প্রতি হওয়া নির্বাচনে দীর্ঘদিন পর রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। বিপুল আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। এই নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ নেতা পরাজিত হলেও বালিগঞ্জ কেন্দ্রে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।তিনি তৃণমূল প্রার্থী হিসেবে এই কেন্দ্রে লড়াই করেছিলেন। প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক বেশি ভোট পেয়ে তিনি জয়ী হন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষেরও বেশি। প্রতিপক্ষ প্রার্থীদের তুলনায় তিনি অনেক ব্যবধানে এগিয়ে ছিলেন।এই জয়ের পরই তাঁর বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মে ০৬, ২০২৬
রাজ্য

ফল ঘোষণার পরই উত্তপ্ত বাংলা! জিয়াগঞ্জে ভাঙা লেনিনের মূর্তি ঘিরে তীব্র বিতর্ক

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়তেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একটি মূর্তি ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার রাতের এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মূর্তিটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।সম্প্রতি হওয়া নির্বাচনে বিজেপি বিপুল আসন জিতে সরকার গঠন করার পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠছে। এই পরিস্থিতির মধ্যেই এই ভাঙচুরের ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সংগঠিতভাবে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছে। যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, দলের ভাবমূর্তি খারাপ করার জন্যই এই ধরনের অভিযোগ আনা হচ্ছে।নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, মোট আসনের মধ্যে বিজেপি বড় ব্যবধানে জয় পেয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস অনেক কম আসনে সীমাবদ্ধ রয়েছে, যা আগের তুলনায় অনেকটাই কম।এদিকে, নির্বাচনে পরাজয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায় পদ ছাড়তে রাজি নন। তিনি দাবি করেছেন, প্রকৃত জনসমর্থন তাদের পক্ষেই ছিল এবং ভোটের ফল সঠিকভাবে প্রতিফলিত হয়নি।এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

মে ০৬, ২০২৬
রাজ্য

নন্দীগ্রামে জনস্রোত! বড় প্রতিশ্রুতি দিয়ে নজর কাড়লেন শুভেন্দু

নন্দীগ্রামে জনসমাগমে ভেসে গেল সভাস্থল। শুভেন্দু অধিকারীকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন কর্মী-সমর্থকেরা। তাঁর নামে জয়ধ্বনি উঠল চারদিকে। এলাকার মানুষও নতুন আশায় বুক বাঁধছেন।এই সভা থেকেই ক্ষমতায় এলে কী কী কাজ করা হবে, তা স্পষ্ট করে জানালেন শুভেন্দু। তিনি বলেন, দলের ঘোষিত সংকল্পপত্র সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। রাজ্যের সীমান্ত আরও সুরক্ষিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।নারীদের নিরাপত্তা নিয়েও বিশেষ জোর দেন শুভেন্দু। তাঁর কথায়, মহিলারা যখন খুশি বাড়ির বাইরে বেরোতে পারবেন, রাতেও বেরোতে ভয় পাবেন না। আগের মতো কোনও বাধা বা ভয় থাকবে না বলেও দাবি করেন তিনি।শুভেন্দু আরও জানান, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো হবে। চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন তিনি। যতদিন না স্থায়ী কর্মসংস্থান হচ্ছে, ততদিন উপযুক্ত ভাতা দেওয়ার আশ্বাসও দেন।তিনি বলেন, আগামী এক বছরের মধ্যেই রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তন দেখতে পাবেন। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিশ্রুতি সময়মতো পূরণ করা হবে বলেও জানান।দল আগেই জানিয়েছে, অনুপ্রবেশমুক্ত বাংলা গড়া, সরকারি নিয়োগে স্বচ্ছতা আনা এবং তোলাবাজি বন্ধ করা তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি শুভেন্দু কর্মী-সমর্থকদেরও সতর্ক করে দেন, কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন এবং আইন নিজের হাতে তুলে না নেন।

মে ০৬, ২০২৬
কলকাতা

ফল বেরোতেই কড়া হুঁশিয়ারি! হিংসা করলেই গ্রেফতার, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের

ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় থেকেই জানানো হয়েছিল, ভোটপর্ব শেষ হলেও বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। লক্ষ্য একটাই, ভোট-পরবর্তী হিংসা রোখা। এবার এই বিষয়ে আরও কড়া অবস্থান নিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হিংসায় উস্কানি দেওয়া বা ভাঙচুরের সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না।ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভাঙচুরের খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ আধিকারিকদের হিংসা রুখতে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে। এলাকায় নিয়মিত টহল দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, যারা হিংসায় উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ফল ঘোষণার পরেও সেই শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি।এদিকে, নির্বাচনের ফলে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। যদি কেউ বিরোধী দলের দফতর দখল বা ভাঙচুরে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে দলীয় স্তরেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি পুলিশকে অনুরোধ করেছেন, রাজনৈতিক পরিচয় না দেখে হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে।

মে ০৬, ২০২৬
রাজ্য

ফল ঘোষণার পরই রক্তক্ষয়ী সংঘর্ষ! সন্দেশখালিতে গুলিবিদ্ধ ওসি-সহ একাধিক জওয়ান

রক্তপাত ছাড়াই ভোটপর্ব শেষ হলেও ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। এবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ন্যাজাট থানার ওসি-সহ একাধিক পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সন্দেশখালির ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একটি বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছিল বলে খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সেই সময় দুষ্কৃতীরা একটি বাড়ির ভিতর থেকে গুলি চালায়।এই ঘটনায় ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন পুরকায়েতের পায়ে গুলি লাগে। এছাড়া এক মহিলা কনস্টেবল-সহ আরও দুই পুলিশকর্মী আহত হন। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।আহতদের দ্রুত কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।বুধবার সকালে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি এবং তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ভোটের ফল ঘোষণার পরও হিংসা রুখতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সেই মতো বাহিনী মোতায়েন থাকলেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, কোনও ধরনের ভাঙচুর বা অন্য দলের দফতর দখল করা মেনে নেওয়া হবে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও উস্কানি ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মে ০৬, ২০২৬
কলকাতা

বুলডোজার চালালেই বিপদ! কড়া হুঁশিয়ারি কমিশনারের, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

ভোটের পর কোনও রকম হিংসা ঠেকাতে কড়া অবস্থান নিল পুলিশ ও বাহিনী। শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করে শান্তি বজায় রাখার আশ্বাস দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুলডোজার ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং এই নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ কমিশনার আরও জানান, কোনও পুলিশকর্মী বা আধিকারিক দায়িত্বে গাফিলতি করলে তাঁকে শাস্তির মুখে পড়তে হবে। নিউমার্কেট এলাকায় বুলডোজার ব্যবহারের ঘটনায় এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি, যারা জেসিবি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে বলে সতর্ক করা হয়েছে।এদিনের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকেও সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়। এক আধিকারিক বলেন, নাগরিকদের সুরক্ষার জন্য যা যা প্রয়োজন, সব করা হবে। কেউ যেন ভয় না পান, সেই বার্তাই দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে এলাকায় পঁয়ষট্টি কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা সর্বদা সতর্ক রয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই আশি জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ কমিশনার বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এখন সেই শান্তি বজায় রাখা জরুরি। তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং কোনও সমস্যা হলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। পাশাপাশি তিনি জানান, কোথাও হিংসা বা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মে ০৬, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal